ছেলের রাজ্যাভিষেক দেখে উল্লাসিত মা হীরাবেন মোদি।
Month: May 2019
MODI 2.0 শপথ অনুষ্ঠান দেখুন অাজকে রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি
ভারতবর্ষে ২য় মোদিজীর শপথ অনুষ্ঠান লাইভ দেখবেন Mandir Tv তে 🚩🚩 সাথেই থাকুন রাষ্ট্রপতি ভবন থেকে সন্ধ্যা ৭টায় সরাসরি।
অপরা একাদশী মাহাত্ম্য: Apara Ekadasi
অপরা একাদশী ব্রত মাহাত্ম্য: মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন– হে কৃষ্ণ! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন– হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভাল প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী ‘অপরা’ নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যাসাক্ষ্যদা ন করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে। এসমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়; শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়; গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিন্ডদানে য পাওয়া যায়; সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়; সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম– মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই… Continue reading অপরা একাদশী মাহাত্ম্য: Apara Ekadasi
বৃহস্পতিস্তোত্রম্ : বৃহস্পতি খারাপ হলে সবশেষ অার ভালো হলে তুঙ্গে, তাই একবার পড়ে নিন
দেব গুরু বৃহস্পতি। বৃহস্পতি রাশির উপর যখন ভালো প্রভাব ফেলে তখন সবাই বলে বৃহস্পতি তুঙ্গে, অার যখন বৃহস্পতির খারাপ প্রভাব পড়ে তখন হতে হয় সর্বশান্ত, তাই সবসময়ই এই বৃহস্পতিস্তোত্রম্ পাঠ করুন। ॥ বৃহস্পতিস্তোত্রম্ ॥ শ্রী গণেশায় নমঃ । অস্য শ্রীবৃহস্পতিস্তোত্রস্য গৃত্সমদ ঋষিঃ, অনুষ্টুপ্ ছন্দঃ, বৃহস্পতির্দেবতা, বৃহস্পতিপ্রীত্যর্থং জপে বিনিয়োগঃ । গুরুর্বৃহস্পতির্জীবঃ সুরাচার্যো বিদাংবরঃ । বাগীশো ধিষণো… Continue reading বৃহস্পতিস্তোত্রম্ : বৃহস্পতি খারাপ হলে সবশেষ অার ভালো হলে তুঙ্গে, তাই একবার পড়ে নিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি দখলের জন্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি দখলের জন্য সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের একটি পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথমঅালো। তারা বলছেন গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারের অন্তত ১০ জন নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া… Continue reading ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি দখলের জন্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা
মোদীর অাত্মকাহিনী : সম্পূর্ণ জীবনবৃত্তান্ত জেনে নিন ভারতের প্রধানমন্ত্রীর
মোদীর জন্মঃ ১৭ ই সেপ্টেম্বর ১৯৫০ পিতার নামঃ দামেদর দাস মূল চাঁদ মোদী মাতার নামঃ হীরাবেন মোদী সংক্ষিপ্ত বিবরণঃ গুজরাটের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে ঘাঞ্চী তেলী সম্প্রদায় নিন্ম বর্ণ হিন্দু পরিবারে ৪০ ফুট বাই ১২ ফুট এক তলা বিশিষ্ট ঘরে ৪ ভাই বোনের ভিতর ৩য় জন হিসাবে জন্ম গ্রহণ করেন । ৫ বছর বয়স… Continue reading মোদীর অাত্মকাহিনী : সম্পূর্ণ জীবনবৃত্তান্ত জেনে নিন ভারতের প্রধানমন্ত্রীর
৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার! কি করা হবে ভগবানের এই বিগ্রহকে?
চাঁদপুরের কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকেলে উপজেলার করইশ গ্রামের মৃত আবুল হাসেমের দুই পুত্র ওয়ালী উল্যাহ ও ওসমান, হানিফ মিয়ার পুত্র আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে শক্ত কোনো বস্তুর আঘাত টের পেয়ে সেখানেই দুই ফুট খোদাই করে এই মূর্তি… Continue reading ৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার! কি করা হবে ভগবানের এই বিগ্রহকে?
পলাশ রায়, প্রবীর সিকদার ও প্রিয়া সাহার ন্যায় বিচারের জন্য নারায়ণগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে কারাগারে এড্য. পলাশ রায় কে হত্যা,সাংবাদিক প্রবীর সিকদার ও তার পরিবারকে দেশ ছাড়া করার পাঁয়তারা, প্রিয়া সাহার পৈতৃক বাড়ী ধ্বংস, সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের গ্রেপতারের দাবীতে সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর অংশ হিসেবে নারায়নগন্জ জেলা ও মহানগর কতৃক… Continue reading পলাশ রায়, প্রবীর সিকদার ও প্রিয়া সাহার ন্যায় বিচারের জন্য নারায়ণগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অসহায় ৪টি ব্রাহ্মণ পরিবারকে নতুন টিন দিয়ে সাহায্য : SS Team
সত্যজিৎ চৌধুরী : “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই শ্লোগান কে হৃদয়ে ধারণ করে ২৪/০৫/২০১৯ইং শুক্রবার সনাতনী সাপোর্ট টীমের উদ্যোগে চট্টগ্রাম জেলা রাউজান থানা নোয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে ৩ বান্ডিল করে ১২ বান্ডল টিন বিতরণ করা হল। https://youtu.be/7X1ZT_-I11Y গত ১২ই এপ্রিল নোয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ৪ টি পরিবার। সুমঙ্গল চক্রবর্তী,… Continue reading অসহায় ৪টি ব্রাহ্মণ পরিবারকে নতুন টিন দিয়ে সাহায্য : SS Team
প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা কেন করা হয়? বিশেষ তিথিতে জানুন মঙ্গলচন্ডী পূজার বিস্তারিত
🌺 আজ মঙ্গলচন্ডী পূজা 🌺 🌺 বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবী হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন। দেবীভাবগত -৯স্কন্দ-১। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা… Continue reading প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা কেন করা হয়? বিশেষ তিথিতে জানুন মঙ্গলচন্ডী পূজার বিস্তারিত